দিনাজপুরের সীমান্ত উপজেলা হিলিতে ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার দুই জন মারা গেছে।
হিলি থানার এসআই খোকন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হিলি রেল স্টেশনের সামান্য দূরে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ট্রেনটি হিলি স্টেশন ও লেবেল ক্রসিং পাড় হয়ে কিছুদূর যাওয়ার পর ২৩৯ নম্বর রেল পিলারের কাছে দুজন কাটা পড়ে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে— ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: