যশোরের বেনাপোল থেকে ১৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের ২৬ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে সোনা পাচার হচ্ছে খবর পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের লোকাল বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে সেখানে হানেফ আলী নামের এক ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
এ ঘটনায় বেনাপোল থানায় একটি মামলা করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: