জেলার খবর

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

দুর্ঘটনা
দুর্ঘটনা

সুনামগঞ্জের ছাতক, টাঙ্গাইল সদর, জামালপুরের মেলান্দহ ও বরগুনার চুনাখালী এবং চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় ১৩ জন মারা গেছেন। পৃথক পৃথক এ সকল দুর্ঘটনায় একজন শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ছাতক-সিলেট মহাসড়কে হাসনাবাদ এলাকায় একটি ট্রাক ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ ৪ জন মারা গেছেন। এতে একটি শিশু গুরুতর আহত হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা একটি শিশু গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ছাতক থানায় রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

এদিকে, টাঙ্গাইল শহর বাইপাসে যাত্রীবাহী একটি লেগুনা ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪ জন।

নিহতরা হলেন : বগুড়ার মোকামতলার বুলবুল (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুবোধ ঘটক (৩৫)।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি লেগুনা শহর বাইপাসের কান্দিলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার ২ জন যাত্রী মারা যান।

আহত ৪ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যের দিকে যান। বাসের চালক পলাতক।

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো ২ জন। আহত হয়েছে ২ জন।

এছাড়া বরগুনায় সকালে চুনাখালী এলাকার পটুয়াখালী-আমতলী কুয়াকাটা সড়কে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন কলেজ ছাত্রসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন যাত্রী।

নিহতরা হলেন : মোটরসাইকেল চালক মনির হোসেন শিকদার ও ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র উজ্জ্বল লাল শীল। উজ্জ্বলের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়।

আমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের আরোহী আল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।

এছাড়া চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি টেম্পো ও ২টি রিকশাকে ধাক্কা দেয়ায় ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪ জন।

নিহতরা হলেন : নাঈম, জয়নাল আবেদিন ও নিজাম। হতাহতরা সবাই টেম্পো ও রিকশার যাত্রী।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি টেম্পো ও ২টি রিকশাকে ধাক্কা দেয়। এতে টেম্পো ও রিকশার সাতজন যাত্রী আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক নাঈম ও নিজামকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিন মারা যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ