বগুড়ায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে বৃহস্পতিবার তিন জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, সকালে শিবগঞ্জ উপজেলার পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই পোশাক কারখানার কর্মী।
নিহতরা হলেন, গাইবান্ধার আবুল কালাম আজাদ, কুড়িগ্রামের উলিপুরের আব্দুল কাদের (৩০) ও আশরাফুল ইসলাম (২৮)।
আহতদের মধ্যে ছয় জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেয়া হয়েছে।
ওসি বলেন, ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন পোশাক কারখানার কর্মীদের নিয়ে একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে পাতুলা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধারের পর শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান বলে জানান ওসি।
গতকাল-বুধবারও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন মারা যান।