সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ-বৃহস্পতিবার পটুয়াখালী, শরীয়তপুর, দিনাজপুর, শেরপুর, চাঁদপুর, মৌলভীবাজার, বরিশাল ও ভোলার বিভিন্ন গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে বদরপুর দরবার শরীফ ও চানটুপির অনুসারীরা ঈদ উদযাপন করেন।
সকালে দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানি দেয়া হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এসব গ্রামবাসী একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন বলে জানিয়েছেন বদরপুর দরবার শরীফের খাদেম।
এছাড়া দিনাজপুরের ৫টি উপজেলার প্রায় দুই হাজার পরিবার ঈদ উদযাপন করছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: