জেলার খবর

গাইবান্ধায় পৌর মেয়রের ছেলের মরদেহ উদ্ধার

আশিকুর রহমান সাম্য
আশিকুর রহমান সাম্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্যের (১৩) বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার এক সহপাঠী ও নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোরে শহরের বর্ধনকুঠি বটতলা মোড় এলাকায় একটি সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আশিকুর রহমান সাম্য গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আটকরা হলেন, সহপাঠী শাহরিয়ার খান হৃদয়, রাবেয়া, রুনা, সুজন, রফিকুল, আল-আমিন, জাকির হোসেন ও শিমুল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টায় বাড়ি থেকে বের হয় সাম্য, বিকেল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার বাবা আতাউর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর পুলিশ সন্দেহভাজন হিসেবে সাম্যের বন্ধু ও নারীসহ আরও ৭ জনকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে সাম্যের মৃতদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, হত্যার কারণ উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, সাম্যের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে শহরের বর্ধনকুঠি এলাকার তাজুল ইসলামের ছেলে সহপাঠী শাহরিয়ার খান হৃদয় সাম্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ