জেলা প্রসাশক-ডিসি ও পুলিশ সুপার-এসপিকে সর্তক করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজেদের কাজ বন্ধ রেখে প্রোটকল দেয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন।
প্রোটলের জন্য প্রকৌশলীরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে এটার করারও কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধে সমাপ্ত না করতে পারলে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি ঠিকাদারদের বিরুদ্ধে শা্স্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আজ পতাকাবিহীন গাড়ি ও প্রোটকল ছাড়াই মহাসড়কের ফোর লেনের কাজ পরিদর্শনে যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: