জেলার খবর

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ২ কিশোরীর মৃত্যু

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে শনিবার পানিতে ডুবে দুই কিশোরীর মারা গেছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে সৈকতে গোসল করতে যান তারা। দুপুর সাড়ে ১২টার দিকে ভাটার টানে তিনজন সাগরের পানিতে ডুবে যান।

খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল লাইফগার্ডের সদস্যরা দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করেছেন। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক যুবক, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ