জেলার খবর

রংপুরে প্রতিপক্ষের হামলায় আহত রফিকুলের মৃত্যু

রংপুর
রংপুর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত রফিকুল ইসলাম নামে এক যুবক আজ-রোবববার মারা গেছেন।

গুরতর আহত অবস্থায় রংপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান রফিকুল। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আত্মীয় স্বজনের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট গ্রামের রফিকুলের বাবা মোস্তাফিজার রহমানের সঙ্গে ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে নিয়ে একই এলাকার শাহানুরের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত বৃহসপতিবার সন্ধ্যার দিকে শাহানুরের নেতৃত্বে সাদেকুল ও উজ্জ্বল মিলে রফিকুলের বাড়িতে হামলা চালায়। এতে রফিকুলসহ ৪ জন আহত হন। রফিকুলকে গুরতর আহত অবস্থায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল এ ঘটনার মাত্র ৬ দিন আগে গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামে রাশিয়া বেগম নামে এক মেয়েকে বিয়ে করেন। তার মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ