জেলার খবর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় লবণ বোঝাই ট্রাক ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাংয়ের গোয়ালমারায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে চট্টগ্রামগামী লবণ বোঝাই ট্রাক ও কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এসময় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে আগুন ধরে গেলে ৫ জন দগ্ধ হন। এছাড়াও, আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে, হতাহতদের কারো পরিচয় এখনও জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ