বগুড়ায় পেপার মিলের স্টক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় ৩ শ্রমিক মারা গেছেন। এঘটনায় একজন গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে সোমবারই ওই পেপার মিল খোলা হয়। পরে, কর্তৃপক্ষের নির্দেশে ৪ শ্রমিক কারখানার স্টক ট্যাংক পরিষ্কার করতে নামে।
একপর্যায়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয় এবং ট্যাঙ্কের ভেতরেই একজনের মৃত্যু হয়। অসুস্থ অপর ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: