রংপুর সদরের তাজাহাটে মঙ্গলবার মদ্যপানে ৫ জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- গফুর মিয়া (৩৩), নাসিম মিয়া (৪৫) এবং মনু মিয়া (৩৫)। পরে আরো ২ মারা যান। তারা সবাই বিহারিপট্টির বাসিন্দা।
পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার তাজাহাটের বিহারিপট্টির একটি দোকানে বসে মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন ওই তিন জন। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: