জেলার খবর

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপজেলা শ্যামনগরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।

তারা হলেন- আলাল গাজী ও শহীদুল ইসলাম।

শ্যামনগর থানার ওসি এনামুল হক বলেন, আলাল ও শহীদুল বড়কুপোট গ্রামে তাদের কাছে জিম্মি হিসেবে থাকা জেলেদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করছে। সোমবার রাতের এ খবর পেয়ে উপজেলার গাবুরা ইউনিয়নের বড়কুপট গ্রামে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই আলাল ও তার সহযোগীরা গুলিবর্ষণ করে ও ককটেল নিক্ষেপ করে। তখন পুলিশ পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে শ্যামনগর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা বনদস্যু বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে ২০ রাউন্ড গুলিসহ একটি শাটার গান উদ্ধার করা হয়েছে।

আলাল আশাশুনির শীতলপুর গ্রামের আলিউদ্দিন গাজীর ছেলে, শহীদুল শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামের রশিদ সরদারের ছেলে।

পুলিশ বলছে, আলাল বনদস্যু দল আলাল বাহিনীর প্রধান, শহীদুল তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধে শ্যামনগরসহ বিভিন্ন থানায় ৬টি করে মামলা রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে আলাল অস্ত্রসহ র্যা বের হাতে ধরা পড়ে। পরে জামিনে বেরিয়ে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ