জেলার খবর

গাইবান্ধায় সংসদ সদস্যের গুলিতে শিশু আহত

গাইবান্ধা
গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে সৌরভ নামের একজন স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাইবান্ধা -১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ভোরে মদ্য পান অবস্থায় গাড়ি চালিয়ে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক দিয়ে বামনডাঙ্গা থেকে শহরে ফিরছিলেন। এ সময় তিনি সড়কের দুই পাশে থাকা মানুষদের গালিগালাজ করছিলেন। এক পর্যায়ে গাড়িতে বসেই এলোপাতাড়ি কয়েকটি গুলি ছোঁড়েন।

এ সময় সৌরভ নামের নয় বছরের এক শিশুর দুই পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে পথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে শিশুটিকে রংপুর নিয়ে যাবার পথে বামনডাঙ্গায় এমপির লোকজন শিশুটিকে বহনকারী গাড়িটি আটকে রাখে। পরে পুলিশ গিয়ে শিশুটিকে রংপুর পাঠানোর ব্যবস্থা করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ