জেলার খবর

রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহত

আটক ৪

রংপুর
রংপুর

ঢাকায় ইতালিয় নাগরিক খুনের এক সপ্তাহের মধ্যেই এবার রংপুরে দুর্বৃত্তদের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১১টার দিকে শহরের উপকণ্ঠে আলুটারি মহিষওয়ালা মোড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাপানি নাগরিক ওসি কোনিও। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

পরে ওসি কোনিও মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, জাপানি নাগরিক ওসি কোনিও একটি বেসরকারি সংস্থায় কাজ করতে এক বছরের জন্য বাংলাদেশে এসে ছিলেন। শহরের মুন্সীপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন তিনি।

এদিকে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

গত সোমবার সন্ধ্যায় গুলশান -২ এর ৯ নম্বর রোডে ইতালিয় নাগরিক সিজার তাভেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এক্ষেত্রেও, হত্যাকারীরা মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ