জেলার খবর

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জনের মৃত্যু

বাস-ট্রাক সংঘর্ষ
বাস-ট্রাক সংঘর্ষ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এদিকে, ধামরাইয়ে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৬০ জন ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দপুরে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত হন ১৮ জন।

পরে আহতদের মৌলভীবাজার ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারে একজন ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়।

এদিকে, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়ায় ঢাকামুখী বাংলা ট্রাভেলস পরিবহণের একটি বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে কমপক্ষে ৬০ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ