যশোরের বেনাপোলে ভারত থেকে পাচার করে আনা বিরল প্রজাতির ১৮০টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে অবৈধ পথে আনা এসব কচ্ছপ ঢাকায় পাঠানোর জন্য পুটখালীর বারোপোতা গ্রামে রাখা হয়। খবরটি জানতে পেরে ওই গ্রামের একটি মাঠে অভিযান চালায়।
সেখান থেকে স্যুটকেস ও বস্তা ভর্তি বিরল প্রজাতির ১৮০টি কচ্ছপ উদ্ধার করে তারা। কচ্ছপগুলোর আর্থিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা কচ্ছপ বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: