দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় আইএস জড়িত কিনা তা খতিয়ে দেখতে সরকারকে গুরুত্বের সঙ্গে সহায়তা করার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ সমুদ্র মহড়া কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যাণ্ড ট্রেইনিংয়ের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি।
এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের তৎপরতাকে যুক্তরাষ্ট্র সম্মান করে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: