পাবনার ঈশ্বরদীতে সুজাউল ইসলাম নামে এক পুলিশ সদস্যের হাত-পাঁ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে তার মরদেহ পাকশী রেলব্রিজের পাশে একটি হলুদ ক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার হাত-পাঁ বাধা মরদেহ উদ্ধার করে। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: