গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী মারা যান। এ সময় আহত হন কমপক্ষে ৫ যাত্রী।
এদিকে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মারা যান বাসের হেল্পার। এ সময় আহত হন কমপক্ষে ১০ যাত্রী।
একই সময়ে শ্রীপুরে একটি শ্রমিকবাহী গাড়ি অজ্ঞাতনামা এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: