জেলার খবর

বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার

নজরদারি
নজরদারি

দুই বিদেশি নাগরিক হত্যার পর বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার যশোর-২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিবকদের বলেন, বেনাপোলসহ যশোর জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সীমান্ত পথে অপরাধীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করা হয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, যে সকল বিদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন তাদের অবস্থানের ঠিকানা নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তা ঢাকায় পাঠানো হচ্ছে।

এছাড়া এদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ও ভিসা সম্পূর্ণ যাচাই-বাছাই করে দেশত্যাগের অনুমতি দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ