পাবনার ঈশ্বরদীতে গির্জার যাজক লুক সরকারকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের মামলায় মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ন'টার দিকে উপজেলার আওতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ধর্মবাণী শোনার কথা বলে তিন যুবক ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’র ফাদার লুক সরকারের নিজ বাড়িতে যায়। এক পর্যায়ে তারা ফাদারের গলায় ছুরি ধরে তাকে হত্যার চেষ্টা করে।
গ্রেপ্তার ওবায়দুর রহমান ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানা যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: