জেলার খবর

ময়মনসিংহে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ
ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন প্রজেক্টের আওতায় উন্নয়নমূলক কাজের নামে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কাবিখা, কাবিটা, টিআর, এলজিএসপি ও স্পেশাল বরাদ্দসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কাগজে কলমে দেখানো হলেও গত ৪ বছর ধরে মাঠ পর্যায়ে তেমন কোনো কাজ হয়নি।

ইউনিয়ন পরিষদের সদস্যদের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজের নামে মোটা অঙ্কের টাকা উত্তোলনের অভিযোগ এলাকাবাসীদের। এ অবস্থায় এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন তারা।

তাদের অভিযোগ একই রাস্তা বার বার সংস্কারের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। এতে রাস্তা ঘাটসহ এলাকার কোন উন্নয়নমূলক কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

এদিকে, এ অভিযোগের বিষয়টি স্বীকার করে নিজেদের মধ্যে সমন্বয়হীনতাকে দুষলেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

ময়মনসিংহের নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উন্নয়নের গতিকে ত্বরাম্বিত করতে সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই দাবি এলাকাবাসীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ