কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন ফরাজির মরদেহ বুধবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহাবুদ্দিনের সিএনজি অটোরিক্সাচালককে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে উপজেলার তৈইতং ঝড়ায় শাহাবুদ্দিনের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব সাংবাদিকদের বলেন, শাহাবুদ্দিনের মাথায় ২টি ক্ষত ও শরীরের কয়েক জায়গায় ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।
এদিকে, পরিবার পক্ষ থেকে জানান হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তৈইতং ইউনিয়নের একটি বিচারে যায় শাহাবুদ্দিন, পরে রাত ১০টা থেকে তার মোবাইল বন্ধ পান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: