সরকারের নির্ধারিত বাসভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে চালক ও মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএ এবং প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেন একথা বলেন।
বিআরটিএ জনবলের অভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না—উল্লেখ করে মন্ত্রী অভিযোগ করে, তবে বিআরটিএ- কর্মকর্তা-কর্মচারীদের ভুমিকা স্বচ্ছ নয়।
এসময় মন্ত্রী বিভিন্ন পরিবহণে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ শোনেন। যে সব বাসে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, তাদের অতিরিক্ত ভাড়া ফেরৎ দেওয়ার নির্দেশও দেন তিনি।
এছাড়া অভিযুক্ত বেশ কিছু পরিবহণের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলাও করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: