লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন গরু ব্যবসায়ী মারা গেছেন।
লালমনিরহাটের (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি-১৫ ব্যাটেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৮টার দিকে কুচবিহার জেলার ২১ বিএসএফ ব্যাটেলিয়নের সিঙ্গামারী ক্যাম্পের পাঁচ সদস্য দুর্গাপুর সীমান্তের চওড়াটারী এলাকায় বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে ঢুকে রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে সুলতান মিয়া ও আব্দুর রহিম নামের দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। এ সময় এদেশে অনুপ্রবেশের প্রতিবাদ করায় ৩ জনকে মারধর করে বিএসএফ সদস্যরা।
পরে তাদের উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: