সিরাজগঞ্জের চায়নাবাঁধ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সর্দার আসাদুল্লাহ নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে মোড়লগ্রাম চায়না বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মোড়লগ্রাম চায়না বাঁধ এলাকায় ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সিরাজগঞ্জ র্যাব-১২ ও টাঙ্গাইলের সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবের ওপর হামলা চালায়।
এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে ভুয়াপুরের ডাকাত সর্দার আসাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি রামদা উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: