পাবনা সদর উপজেলায় আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গিতে শনিবার গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে উপজেলার আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গি কাজিয়াপাড়া গ্রামে গরু চোর সন্দেহে তাদের পিটুনি দেয় এলাকাবাসী। গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
এ ঘটনায় একজন আহত হয়েছে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আহত ব্যক্তির নাম ইদারুল ইসলাম (৩০)। বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রামানন্দপুর গ্রামে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ভোরে কয়েকজন ওই গ্রামে গরু চুরি করতে যায়। একপর্যায়ে গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। তিনজন ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ইদারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: