চট্টগ্রামের মিরসরাইয়ে চালবাহী ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। সোমবার ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় সোনাপাহাড় এলাকায় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ফরিদ উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের সহকারী সুপার (এএসপি) গোলাম মোহাম্মদ বলেন, চাল বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। ট্রাকটি সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: