পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় জেএমবির এক আঞ্চলিক কমান্ডারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ৫ জনকে হাজির করা হয়।
এরা হলেন: রাকিবুল ইসলাম রাকিব, জিয়াউর রহমান, শরিফুল ইসলাম তুলিব, মো আলীম ও মোহাম্মদ আমজাদ হোসেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এদের মধ্যে রাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার এবং বাকিরা সদস্য বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই যাজককে হত্যা চেষ্টার কথা স্বীকার করেছে।
তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই তারা এ হত্যার চেষ্টা চালিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: