গাজীপুরের কালিয়াকৈরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ এবং আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। মঙ্গলবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়করে সুত্রাপুর এলাকায় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবোঝাই লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ মারা যান ৪ যাত্রী। এ সময় আহত হন ৭ জন। আহতের স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে একজনের মৃত্য হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: