পটুয়াখালীর কুয়াকাটার বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে সোমবার ডাকাতরা হামলা চালিয়ে ৪টি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে। এসময় তাদের হামলায় ৬ জেলে গুলিবিদ্ধ হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরতে যায় জেলেরা। এক পর্যায়ে জেলেদের নৌকায় হামলা চালায় ডাকাতরা। এসময় তারা মাছ ধরার জালসহ ৪টি ট্রলার লুট করে নিয়ে যায়। জেলেরা বাঁধা দিলে তাদের ওপর গুলি ছোড়ে ডাকাতরা। এতে ৬ জন জেলে গুলিবিদ্ধ হয়।
মঙ্গলবার সকালে তাদের কুয়াকাটা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: