জেলার খবর

নিজেদের বঞ্চিত ভাববেন না, সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

সদ্য বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ সংযোগ প্রদান

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

আপনারা দেশের মূল ভূখণ্ডের— ভুলেও নিজেদের ছিটবাসী ভাববেন না আর আপনারা বাংলাদেশের নাগরিক নিজেদের বঞ্চিত ভাববেন না—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদ্য বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় বৃহস্পতিবার বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

এরমধ্য দিয়ে উন্নয়নের ধারায় সম্পৃক্ত হলো ৬৮ বছর অন্ধকারে থাকা কুড়িগ্রাম, নীলফামারি ও পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীরা।

সাবেক এ ছিটমহলটির নতুন নাম ‘মুজিব-ইন্দিরা দাসিয়ারছড়া ইউনিয়ন।

দাসিয়ারছড়ায় নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, দাসিয়ারছড়ায় স্কুল, সড়ক সংস্কার, বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ চলছে—রাস্তা সংস্কারের কাজও শুরু হয়েছে।

ফুলবাড়ীতে নেমে ১৯ কিলোমিটার রাস্তা তিনি গাড়িতে এসেছি –এ কথা জানিয়েছেন শেখ হাসিনা বলেন, আমার আসার কথা জানলে ওই রাস্তা সংস্কার হবে।

নাগরিকের জীবনে যা যা দরকার সবই করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দাসিয়ারছড়ায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন আরও কয়েকটি উদ্বোধন করবেন।

এর আগে, সকাল ১১টার দিকে দাসিয়ারছড়ার কালিরহাটে প্রস্তাবিত বালিকা বিদ্যালয় মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সুধী সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

দুপুরের পর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

এছাড়া সেখানে ষোলটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পনেরটি প্রস্তাবিত প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ