জেলার খবর

সেতুর অভাবে চরম দুর্ভোগে ময়মনসিংহের চরাঞ্চলের মানুষ

চরাঞ্চলের মানুষ
চরাঞ্চলের মানুষ

সেতুর অভাবে চরম দুর্ভোগে দিন পার করছে ময়মনসিংহ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। সেতু না থাকায় উৎপাদিত ফসল, স্কুল কলেজগামী শিক্ষার্থী, মুমূর্ষ রোগী নিয়ে নদী পাড়াপাড়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় এসব মানুষকে।

এ সুযোগে ঘাট ইজারাদাররা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের কাচারীঘাট দিয়ে নৌকা করে জেলা শহরে প্রতিদিন আসা-যাওয়া করে ময়মনসিংহ সদর, ফুলপুর, তারাকান্দা উপজেলার চরাঞ্চলের হাজার হাজার মানুষ। নৌকা ছাড়া অন্য কোন ব্যবস্থা না থাকায় নদী পাড়াপাড়ে দুর্দশার শেষ নেই তাদের। রোগী আনা নেয়া ও পণ্য পরিবহনে তাদের পড়তে হয় নানান বিড়ম্বনায়।

রোগী নিয়ে ঘাটে নৌকার জন্য অপেক্ষা করতে গিয়ে রোগীর মৃত্যুর মতো ঘটনাও ঘটে। সময়মতো নৌকা না পাওয়ায় সবচেয়ে বেশি বেকাদায় পড়ে শিক্ষার্থী ও চাকরিজীবিরা। ফলে উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে এসব চরাঞ্চলের অবহেলিত মানুষ।

নদ পাড়াপাড়ের সময় ঘাটে এবং নৌকায় অতিরিক্ত টাকা রাখা হয় বলে অভিযোগ চলাচলকারীদের। তবে অতিরিক্ত টাকা আদায়ের কথা অস্বীকার করেছে ইজারাদাররা।

চরাঞ্চল এলাকার উন্নয়ন স্বার্থে সেতু নির্মাণের বিকল্প নেই বলে জানালেন স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ।

আর সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সেতু নির্মাণের পরিকল্পনা এরইমধ্যে হাতে নেয়া হয়েছে।

কাচারী ঘাটে একটি সেতু নির্মাণ করা হলে চরাঞ্চলের মানুষের উন্নয়নের পাশাপাশি শহরের একমাত্র শম্ভুগঞ্জ সেতুর ওপর যানবাহনের চাপ কমে আসবে বলেও মনে করছেন এলাকার মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ