চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারজা ফেরত একজন যাত্রীর কাছ থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার সকালে ‘শারজা এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে চট্টগ্রামে আসা তৌহিদুল আলম নামের একজন ব্যক্তির কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চক্রবর্ত্তী সাংবাদিকেদের বলেন, গতিবিধি ‘সন্দেহজনক’ হওয়ায় তৌহিদুলের ব্যাগ তল্লাশি করে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। ৪০ ভরি ওজনের বারগুলোর বাজার দর প্রায় ২৩ লাখ টাকা।
এ সময় তৌহিদুলের পাসপোর্ট জব্দ করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান শুল্ক অধিদপ্তরের সহকারী পরিচালক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: