নওগাঁর আত্রাইয়ে শুক্রবার বাংলা ভাইয়ের সহযোগী জেএমবির তালিকাভূক্ত সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের সাংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর আত্রাই উপজেলার তারকাসুন্দা গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে আত্রাই থানায় নিয়ে আসা হয়।
সাইফুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: