জেলার খবর

বান্দরবানে অপহৃত পর্যটক-গাইড উদ্ধারে সেনা অভিযান

বান্দরবান
বান্দরবান

বান্দরবানে অপহৃত পর্যটক ও গাইড উদ্ধারে পরিচালিত রুমা সীমান্তে বৃহস্পতিবার যৌথ অভিযানে সেনা সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গুলিবিনিময় হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে ভারতীয় সীমান্তবর্তী এলাকা রুমায় দুর্বৃত্তদের একটি আস্তানায় এ অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে সেনাসদস্যদের গুলিবিনিময় হলে এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি রাইফেল, ৭টি ম্যাগজিন, ২২২ রাউন্ড গুলি, ওয়াকিটকিসেটসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী।

এছাড়াও নিখোঁজ পর্যটক আবদুল্লাহ আল জুবায়েরের একটি পরিচয়পত্রও সেখানে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই পর্যটক ও তাদের গাইডকে এ দুর্বৃত্তরাই অপহরণ করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ