তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে অনেক অগ্রগতি হয়েছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
শুক্রবার সকালে গাজীপুরের বোর্ড বাজারে পোশাক শিল্প শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শ্রমিকদের সন্তানরা কিভাবে জীবন যাপন করছে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে কিনা তার খোঁজ-খবর নিচ্ছে আর্ন্তজাতিক সম্প্রদায়।
মালিক ও শ্রমিকরা একসঙ্গে কাজ করলে পোশাক খাতে সক্ষমতা অর্জন সম্ভব হবে বলেও এ সময় মন্তব্য করেন বার্নিকাট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: