জেলার খবর

জয়পুরহাটে বন্ধুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

বন্ধুকযুদ্ধ
বন্ধুকযুদ্ধ

জয়পুরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলা কোমরগ্রাম এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, কোমরগ্রাম এলাকায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। এ সময় টহল পুলিশ সেখানে পৌঁছে তাদের ধাওয়া করে। পালানোর সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ