জেলার খবর

নীলফামারীতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে

পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট

বাস চালককে নির্যাতনের প্রতিবাদ ও জেলার সব সড়ক থেকে ৩ চাকার যান চলাচল বন্ধের দাবিতে নীলফামারীতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।

রোববার সকাল ৬টা থেকে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে এ ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা।

এদিকে, ধর্মঘটের সমর্থনে শনিবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি সহীদ হোসেন রুবেল ও নীলফামারী সদর উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা জকি বক্তব্য দেন।

উল্লেখ্য, জেলার সকল সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ইজিবাইক ও পাগলু চলাচল বন্ধের দাবি ও সম্প্রতি দুই চালকে নির্যাতন করে মামলা দেয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ