জেলার খবর

কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার
কক্সবাজার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে রোববার দুই জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন: নুর আলম বাহিনীর প্রধান নুর আলম ও তার সহযোগী বার্মায়া।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর ২টার দিকে শহরের বাদশাগোনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসানাত ও রকি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে তারা (পুলিশ) ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দু'পক্ষ পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাগ জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ