জেলার খবর

বান্দরবানে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, নিহত ১

বান্দরবান
বান্দরবান

বান্দরবানের রুমা সীমান্তে যৌথবাহিনীর সঙ্গে রোববার সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই সেনা সদস্যসহ ৩ জন।

প্রত্যক্ষদর্শীদের আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে অপহৃত দুই পর্যটক ও গাইডকে সন্ধানের নিয়মিত অংশ হিসেবে রুমার মিয়ানমার সীমান্তে অভিযান চালায় যৌথবাহিনী।

সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গ্রাম পুলিশের এক সদস্য মারা যান। এছাড়া, দুই সেনা কর্মকর্তাসহ গুলিবিদ্ধ হন ৩ জন।

এরআগে, বৃহস্পতিবার রাতে রুমায় দুর্বৃত্তদের একটি আস্তানায় সেনাবাহিনী অভিযানের সময় দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি রাইফেল, সাতটি ম্যাগজিন, ২২২ রাউন্ড গুলি, ওয়াকিটকি সেট ও নিখোঁজ এক পর্যটকের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

সন্ত্রাসীদের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে সেনাবাহিনী।

এরআগে, গত ১৩ অক্টোবর যৌথবাহিনী রাঙ্গামাটির রাজস্থালী থেকে আরাকান আর্মির উপদেষ্টা রেনিন সোয়েকে গ্রেপ্তার করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ