ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: তাসলিমা খাতুন (৩৫) ও মেয়ে তাসলিয়া (দেড় বছর)। দগ্ধরা হলেন: তাসলিমার স্বামী চাঁন মিয়া (৪৫) ও অপর মেয়ে উর্মি (১৯) অগ্নিদগ্ধ হয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় ওই পরিবারের দগ্ধ হন ৪ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তাদের মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: