দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্ত এলাকাগুলোতে ৫ দিনের জন্য রেড এলার্ট জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
বিএসএফের নিয়ম অনুযায়ী সোমবার থেকে শনিবার পর্যন্ত এ রেড এলার্ট জারি করা হয়।
এরজন্য চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন ১৪২ কিলোমিটারর এলাকায় বাড়তি নজরদারি, নিরাপত্তা ও লোকবল বাড়ানো হয়েছে।
এদিকে, পূজা ও পবিত্র আশুরাকে কেন্দ্র করে সীমান্ত এলাকাগুলোতে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। তবে দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে সড়ক পথে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: