জেলার খবর

রাজবাড়ীতে বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজবাড়ী
রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় বাস ও মাহেন্দ্রের (৩ চাকার যান) মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মজলিশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দির এলাকার বেলায়েত হোসেনের ছেলে মাহেন্দ্র চালক সাগর বিশ্বাসের (৩৫) নামপরিচয় জানা গেছে। অপরজনের নামপরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিরোজপুরের দিকে যাচ্ছিল। এ সময় ফরিদপুর থেকে আসা একটি মাহেন্দ দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে একজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ