কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখার ভল্ট ভেঙে ৬ লাখ ২৬ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার রাতে শহরের শমশেরনগর রোডে অবস্থিত কৃষি ব্যাংকের ভবনে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গভীর রাতে ব্যাংকের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। পরে রাতেই প্রহরীর কাছে খবর পেয়ে ব্যাংকের ব্যবস্থাপক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির আলামত সংগ্রহ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: