জেলার খবর

গামছা প্রতীক নিয়ে লড়বেন কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

হাইকোর্টের নির্দেশনার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাওয়া কাদের সিদ্দিকী উপ-নির্বাচনে দলীয় প্রতীক ‘গামছা’ নিয়ে লড়বেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা রির্টানিং কর্মকর্তা আলিমুজ্জামান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

আর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে ভোটের লড়াইয়ে আছে। এছাড়া বিএনএফ এর আতাউর রহমান খান ‘টেলিভিশন’ ও ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস ‘আম’ প্রতীক পেয়েছেন।

আগামী ১০ নভেম্বর ভোট দিয়ে তাদের মধ্য থেকে টাঙ্গাইল-৪ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন কালিহাতীর ভোটাররা।

প্রতীক পাওয়ার পর কাদের সিদ্দিকী জয়ের আশা প্রকাশ করে বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে সরকারি দলের প্রার্থীকে অভিনন্দন জানাব। সরকারি দলের প্রার্থীরও একই মনোভাব থাকা দরকার। জনগণ যদি ভোট দিতে পারে, তবে সেটা হবে সরকারের সফলতা।

তবে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার কথা রয়েছে রাষ্ট্রপক্ষের। সেক্ষেত্রে আপিলের নিষ্পত্তির পরই জানা যাবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকী, তার স্ত্রী নাসরিন সিদ্দিকী ও তার দলের আরও তিনজনসহ মোট দশজন মনোনয়নপত্র জমা দেন।

গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ঋণ খেলাপি হওয়ায় কাদের ও নাসরিনসহ চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ১৮ অক্টোবর তাদের আপিল নাকচ করে দেয় নির্বাচন কমিশনও।

নির্বাচন কমিশনের এ দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ও প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। বুধবার ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট কাদেরের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।

এরপর উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া মনোনয়নপত্র তুলে নেন কৃষক-শ্রমিক জনতা লীগের অপর দুই প্রার্থী ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী। এছাড়া জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে শেষ পর্যন্ত চার জন বৃহস্পতিবার প্রতীক নিতে আসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ