হবিগঞ্জের মাধবপুরে ধর্মানগরের মেঘেরগাওয়ের বৃহস্পতিবার পরিত্যক্ত কবরস্থান থেকে ৪৭টি পেট্রোল বোমা, একটি পাইপগান ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হবিগঞ্জের মাধবপুরে ধর্মানগরের মেঘেরগাওয়ের পরিত্যক্ত একটি কবরস্থান অভিযান চালায় পুলিশ। পরে সেখানকার একটি কবর থেকে একটি পাইপগান, একটি ককটেল ও ৪৭টি পেট্রোল বোমা উদ্ধার করে তারা।
উদ্ধারকৃত সব জিনিস মাধবপুর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে, এঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: