বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তির জন্য মুক্তিপণও দাবি করেছে অপহরণকারীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন আত্মীয়কে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য আবু সৈয়দ ও অন্যান্যরা। পথে বাইশারি ইউনিয়নের ঈদগড় সড়ক সংলগ্ন পাইন্নাছড়া এলাকায় একটি কালভার্টের উপর গাছ ফেলে অ্যাম্বুলেন্সটি আটকানো হয়।
পরে অপহরণকারীরা অ্যাম্বুলেন্সের চালক ও রোগীসহ কয়েকজনকে রেখে আবু সৈয়দসহ বাকি ৩ জনকে ধরে নিয়ে যায়।
পরে অ্যাম্বুলেন্সের লোকেরা পুলিশে খবর দেয়। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: