নেত্রকোণায় এক দম্পতিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুর্গাপুরে এ ঘটনা ঘটে।
দম্পতিরা হলেন: ব্যবসায়ী অরুণ কুমার সাহা (৬০) এবং তার স্ত্রী হেনা রানী সাহা (৪৫)।
দুর্গাপুর থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে তাদের বাসার দরজা বন্ধ দেখে স্বজনরা দরজা খোলে ভিতরে প্রবেশ করেন। এ সময় তারা অরুণ দম্পতির গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলেও জানান পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: